রবিবার, আগস্ট ২৩, ২০২৬

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন

শিবগঞ্জ প্রতিনিধি :


শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহিত হয়েছে। নিহত বৃদ্ধা হলেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মৃত মোত্তালেব হোসেনের ছেলে আব্দুল হামিদ(৭০)। ঘটনা ঘটেছে সোনামসজিদ- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের খড়কপুর নামক স্থানে।

নিহত আব্দুল হামিদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে সাত টার দিকে আব্দুল হামিদ রাস্তা পার হওয়ার সময় কানসাট থেকে সোনামসজিদ গামী একটি অট্টো তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।এ

সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক তিনটার দিকে মারা যান।

ঘটনাটি মোবারকপুর ইউপ চেয়ারম্যান মো: মাহমুদুল হক হায়দারী নিশ্চিত করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন ঘটনাটি আমার জানা নেই।