রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মহালয়া দিয়ে দুর্গাপূজার দিন গণনা শুরু, দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন
মহালয়া দিয়ে দুর্গাপূজার দিন গণনা শুরু, দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান
মহালয়া দিয়ে দুর্গাপূজার দিন গণনা শুরু, দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান

নিজস্ব প্রতিবেদক:


শুরু হয়েছে দুর্গাপূজার দিন গণনা। শুভ মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে চন্ডীপাঠের মধ্য দিয়ে আবাহন ঘটেছে দেবী দুর্গার। পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে সূচনা হয় দেবীপক্ষের।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন। আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মন্ডপে মন্ডপে অধিষ্ঠান নেবেন। শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও বটে।

রাজশাহী মহননগরীর বিভিন্ন মন্দিরে ভোরের আলো ফুটতেই কিছুক্ষণ চন্ডীপাঠ আর মাঝে গান এবং নৃত্যের আয়োজনের মধ্য দিয়ে মহালয়ার আয়োজন। এরই মধ্য দিয়ে মর্ত্যে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে।
শাস্ত্রমতে, দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। মহালয়া তিথিতেই দেবী দুর্গা মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ।
মহালয়ার ছয় দিন পর ২৮ সেপ্টেম্বর (রোববার) শ্রীশ্রী দুর্গাষষ্ঠী। এর মাধ্যমেই মূলত আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। সেদিন দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পনারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হবে। সেই সঙ্গে হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। দুর্গোৎসবে ২৯ সেপ্টেম্বর হবে মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী।

বছর পেরিয়ে আবারও মায়ের আগমনে প্রার্থনা করেন ভক্তরাও। প্রতিবছর শরৎকালে কৈলাস পর্বত থেকে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর-সবখানেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ-উল্লাসের পরিবেশ।