রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১২ জন

WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫২ অপরাহ্ন
নগরীতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১২ জন
নগরীতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১২ জন

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের ১৭নং ওয়ার্ড পশ্চিমের অর্থ বিষয়ক সম্পাদক মো: ফরিদ আহমেদ (৩০) মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার ইউসুফ আহমেদের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।