রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মহিলা পরিষদের দুইদিন ব্যাপী বিভাগীয় কর্মশালা

WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন
মহিলা পরিষদের দুইদিন ব্যাপী বিভাগীয় কর্মশালা
মহিলা পরিষদের দুইদিন ব্যাপী বিভাগীয় কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং নাগরিক হিসেবে তাদের অবস্থান ও অধিকার নিশ্চিতে, ইউ এন উইমেন বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার আয়োজনে “আন্ত:প্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনকে শক্তিশালী করি” প্রকল্পের আওতায় ১৯ ও ২০ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী বিভাগীয় কর্মশালা ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা: মালেকা বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। কর্মশালায় কনসালটেন্ট ছিলেন বহ্নি শিখার পরিচালক সামিনা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্র্যাক ইউনিভার্সিটির সিউতি সবুর, মেহনাজ রহমান প্রজেক্ট কো-অর্ডিনেটর বহ্নিশিখা ও বাংলাদেশ মহিলা পরিষদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলিম খাতুন, লিগ্যাল এইড সম্পাদক শিখা যায় প্রমূখ। এই কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ সংগঠন কমিউনিটি ভিত্তিক সংগঠন তরুণ নেতৃত্ব হিজরা আদিবাসী, সাংস্কৃতিক কর্মী আইনজীবী স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ সাংবাদিকসহ নানা পেশার মানুষ। এই কর্মশালায় উদ্দেশ্য ছিল বাংলাদেশে নারী আন্দোলন বর্তমানে কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে তা নিশ্চিত করা এবং সঙ্খবদ্ধ হয়ে কাজ করার উপায় খুঁজে বের করা ।

বিভাগীয় পর্যায়ে আন্দোলন কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক ও একসাথে কাজ করার সুযোগ তৈরি করা যেন নারী ও সুবিধাবঞ্চিত মানুষেরা যে সব সমস্যায় পড়ে তা মিলেমিশে মোকাবেলা করা যায়। সবাই মিলে রাষ্ট্রীয় ও অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে যেন এডভোকেসি করার ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এই কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ জন নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ।