রাবিতে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

রাবিতে বিভিন্ন কর্মকান্ডে অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কর্মকান্ডে অবদানের স্বীকৃতি হিসেবে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিনেট ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কর্মকা-ে যে ভূমিকা রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। আগামীতে শিক্ষার্থীরা ক্রমে অন্যান্য কর্মকা-েও ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য আরো বলেন, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে দেশের বৃহৎ অঙ্গনেও নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতাকে উপস্থাপন করতে পারবে। প্রত্যেক শিক্ষার্থী যথেষ্ট সম্ভাবনাময়। এখানে লেখাপড়ার পাশাপাশি তারা নিজেদের বিকশিত করার যে সুযোগ পেয়েছে তা তারা গ্রহণ করবে বলেও উপাচার্য উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।