রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, আটক ৩

WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন
কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, আটক ৩
কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, আটক ৩


সোনার দেশ ডেস্ক :


কুমিল্লার বুড়িচংয়ে ময়নামতি এলাকায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুরের লেলিয়ে অমানবিক নির্যাতন করেন একই এলাকায় উত্তেজিত কয়েকজন যুবক।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তীব্র সমালোচনা দেখা যায়।

ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণু নমের ছেলে।
ঘটনার পর তাৎক্ষণিক র‍্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এই ঘটনায় বিস্তারিত জানাবেন। এ পর্যন্ত আটক তিনজনের নাম প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: রাইজিংবিডি