রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আফতাব আর নেই

WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৪ অপরাহ্ন
আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আফতাব আর নেই
আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আফতাব আর নেই

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


বাঘা উপজেলা আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন প্রামানিক (৭২) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের বাসিন্দা। তার ২ স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা রয়েছে।

আফতাব উদ্দিন প্রামানিক রোববার (১৪ সেপ্টেম্বর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইইতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জীবিত থাকাকালীন সময়ে আফতাব উদ্দিন প্রামানিক জনপ্রতিনিধির পাশাপাশি রাজনৈতিক, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অত্যান্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
হামিদকুড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজার শেষে রাত ৯টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।