রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দুর্গাপুরে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫ অপরাহ্ন
দুর্গাপুরে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়
দুর্গাপুরে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

দুর্গাপুর প্রতিনিধি:


হঠাৎ করেই দুর্গাপুরে দেখা দিয়েছে ‘মুখপোড়া’ হনুমান। কেউ কলা, কেউ বিস্কুট, কেউ পারুটি, কেউ বা পানি নিয়ে হাজির হচ্ছেন তার কাছে। ধরিয়ে দিচ্ছেন সেই খাবার। আর হনুমান মানুষের মতোই হাত থেকে নিয়ে নিচ্ছে খাবার। তা দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক জনতা ভিড় করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের প্রাচীরের উপরে এই মুখপোড়া হনুমানটি দেখা যায়। হঠাৎ করেই হনুমানটি দেখা যাওয়ায় মানুষের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়। কেউ বলছেন কোন গাড়িতে করে এসে এখানে নেমে গেছে। অথবা কোন বনজঙ্গল থেকে সে চলে এসেছে খাবারের সন্ধানে। অনেকেই হনুমানটি দেখতে এসে তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করছেন। কেউবা ফেসবুকে লাইক করছেন। আবার অনেকেই ভিডিও ধারণ করছেন পরিবারের সদস্যদের দেখানোর জন্য।

হনুমানটি দেখতে আসা রফিকুল ইসলাম বলেন, এই পথ দিয়েই তিনি বাড়ি যাওয়ার পথে দেখেন অনেক লোকজন। পরে তিনি দাঁড়িয়ে দেখেন একটি প্রাচীরের উপরে হনুমান বসে আছে। সেও বেশ কিছুক্ষণ হনুমানটি দেখেন। তার ধারনা হনুমানটি বিভিন্ন বনজঙ্গল থেকেই চলে এসেছে খাবার সন্ধানে।

মামুন নামের এক ব্যাক্তি বলেন, অনেক বছর পরে নিজ এলাকায় এই হনুমানটি দেখতে পেলাম। প্রায় ১৫ বছর আগে তিনি রাজশাহী চিড়াখানায় এমন হনুমান দেখেছিলেন। এরপর আর দেখা হয়নি। তিনি এসময় তার মোবাইলে হনুমানটি ভিডিও ধারণ করেন, তার পরিবারকে দেখানোর জন্য।

ব্যবসায়ী আতাউর রহমান জানান, বাড়িতে যাওয়ার পথে দেখি হনুমানটি। পরে কেক নিয়ে এসে তাকে খাওয়ানো হয়। সে পুরো মানুষের মতোই বিভিন্ন খাবার খাচ্ছে। অনেকেই বিস্কুট, কলা পারুটি নিয়ে এসে খাওয়াচ্ছেন তাকে। সন্ধ্যা পর্যন্ত সেখানে অনেক মানুষ ছিলো। এরপর রাত হয়ে গেলে সেই হনুমানটি নির্জন স্থানে চলে যায়।
এবিষয়ে জানতে উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।