শনিবার, আগস্ট ২২, ২০২৬

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন
গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন
গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন


সোনার দেশ ডেস্ক :


জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় প্রায় দুই বছর ধরে যুদ্ধ চলার পর এটিকে একটি ‘বৈশিষ্ট্য সূচক মুর্হূর্ত’ বলে বর্ণনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসি জানিয়েছে, একটি নতুন প্রতিবেদনে জাতিসংঘ তদন্ত কমিশন জানিয়েছে, ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত পাঁচটি গণহত্যার মধ্যে চারটি সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

এগুলো হল একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীটিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা ও শিশু জন্মরোধ করা।

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে তদন্তের জন্য জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই মঙ্গলবার জাতিসংঘের তদন্তের এই ঘোষণাটি দিয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।
তথ্যসূত্র : বিডিনিউজ