শনিবার, আগস্ট ২২, ২০২৬

নেত্রকোণায় তিন নারীকে ‘পাচারের চেষ্টা’, চীনা নাগরিকসহ আটক ২

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৮ অপরাহ্ন জাতীয়
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৮ অপরাহ্ন
নেত্রকোণায় তিন নারীকে ‘পাচারের চেষ্টা’, চীনা নাগরিকসহ আটক ২
নেত্রকোণায় তিন নারীকে ‘পাচারের চেষ্টা’, চীনা নাগরিকসহ আটক ২

সোনার দেশ ডেস্ক:


নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মানব পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তিন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কমলপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম।

আটকরা হলেন- চীনা নাগরিক লি উই হাও (৩০) এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার প্রয়াত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (৩২)।
উদ্ধার হওয়া কিশোরী ও তরুণীদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজন কেন্দুয়া এবং অন্যজন মেলান্দহ উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, “১ সেপ্টেম্বর ১৮ বছরের এক পোশাককর্মীকে বিয়ে করেন চীনা নাগরিক লি। আগামী ২০ সেপ্টেম্বর তাদের চীনে যাওয়ার কথা। তবে চীন যাওয়ার আগে ওই কিশোরীর পরিবারকে এক লাখ টাকা দেওয়ার কথা ছিল লির।

“রোববার ওই কিশোরীকে নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কেন্দুয়ায় যান লি। এ সময় তার সঙ্গে ফরিদুল ও তাদের ‘ফাঁদে পড়া’ ১৭ ও ২০ বছরের দুই নারী যান। তবে লির সঙ্গে কথা বলার পর বাড়ির লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে সবার পাসপোর্ট ও ভিসা দেখতে চাওয়া হয়; দেখাতে ব্যর্থ হলে লি ও ফরিদুলকে থানায় সোপর্দ করা হয়।”
তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল।
তথ্যসূত্র: বিডিনিউজ