রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মামলা রুজুর ২২ ঘণ্টার মধ্যে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার

WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩০ অপরাহ্ন
মামলা রুজুর ২২ ঘণ্টার মধ্যে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার
মামলা রুজুর ২২ ঘণ্টার মধ্যে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর যৌথ আভিযানিক দল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেটের জৈন্তাপুর থানার চৈলাখেল নিজপাট গ্রামের জনৈক আবুল হোসেন এর বসতবাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার ১নং আসামি তানভীর চৌধুরী (২৬)কে গ্রেফতার ধৃত আসামী গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জের বাবুল চৌধুরীর ছেলে। খবর বিজ্ঞপ্তির।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদির মেয়ে ভিকটিম নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। ৫ বছর পূর্বে ভিকটিম এর সাথে মো. মাসুদ (২৮), পিতা-মো. বজলুর রহমান, সাং-বাঙ্গাবাড়ীয়া, থানা ও জেলা নওগাঁ এর ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়।

বিবাহের পর ভিকটিম ও তার জামাই গাজীপুর গার্মেন্টসে চাকরির জন্য সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করত। মামলার এজাহারনামীয় ১ নং আসামি মোঃ তানভীর আহমেদ (২৬) এর শ্রীপুর বাজারে “তাবিবা বস্ত্রালয়” নামক কাপড়ের দোকানে জামা কাপড় কিনতে যাওয়া সূত্রে ভিকটিমের সাথে পরিচয় হয়। পরবর্তীতে ১নং আসামী বিভিন্ন প্রলোভন দিয়ে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিবাহের জন্য রাজি করায় এবং ১ম স্বামী’কে তালাক প্রদান করায়।

এরপর ১নং আসামি গত ২৯ এপ্রিল ভিকটিমকে বিবাহ করে। বিয়ের পর ভিকটিম জানতে পারে, ১ নং আসামির পূর্বে স্ত্রী ও ২ সন্তান রয়েছে। উক্ত বিষয়ে নিয়ে ভিকটিমের সাথে ১নং আসামির বিরোধ তৈরি হলে সে ভিকটিম’কে শারীরিক ও মানসিক নির্যাতন করে ১নং আসামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিকটিম তাকে তালাক দেয়।

পরবর্তীতে ১নং আসামি মোবাইল ফোনে ভিকটিমের সাথে কথাবার্তা বলতে থাকে এবং তার ভুলের জন্য ক্ষমা চাইলে গত২০ ফেব্রুয়ারি ২০২৫ নওগাঁয় কোর্ট এ কোর্ট ম্যারেজ মূলে ১নং আসামি ভিকটিমেকে পুনরায় ২য় বার বিয়ে করে এবং ভিকটিমকে নিয়ে গাজীপুরে চলে যায়।

এরপর ১নং আসামি মাদকাসক্ত হওয়ায় এবং তার পূর্বের স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ করায় কিছুদিন পর থেকে ভিকটিমের সাথে পূনরায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। পরবর্তীতে গত ৯ মে ২০২৫ খ্রি. ১নং আসামি ভিকটিমকে তার বাসা থেকে তাড়িয়ে দেয়। এরপর ভিকটিম নওগাঁ কোর্টে গিয়ে ১নং আসামীর বিরুদ্ধে ০১ টি যৌতুক নিরোধ আইন ও ০১ টি খোরপোষ মামলা দায়ের করে।

মামলা করার পর থেকে ১নং আসামি ভিকটিমের সাথে আপোষ করার চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত-১১/০৯/২০২৫ খ্রি. ভিকটিম কোর্টে দায়েরকৃত মামলার হাজিরার তারিখ ধার্য থাকায় ভিকটিম ও বাদীনি নওগাঁ কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে সকাল অনুমান-০৯.৪০ ঘটিকার সময় নওগাঁ সদর মডেল থানাধীন ভাবানীপুর কাঠালতলী মোড়স্থ “রাহী রুহি এন্টারপ্রাইজ” দোকানঘরের পিছন দিয়ে মেইন রাস্তায় ওঠার জন্য গলি রাস্তায় মুখে পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ০১নং আসামিসহ তার সহযোগী অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামি তাদের পথরোধ করে দাড়িয়ে কোর্ট থেকে মামলা তুলে নিতে বলে এবং সতিনকে মেনে নিয়ে ভাড়া বাসায় যাওয়ার জন্য

জোর করলে ভিকটিম প্রস্তাব প্রত্যাখান করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১নং আসামির তার নিকটে থাকা ধারালো চাকু বাহির করে ভিকটিমের পেটে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। বাদীনির ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পূর্ব থেকে নিয়ে আসা প্রাইভেট কার যোগে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশের লোকাজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে টমটম যোগে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করে।

উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের’ কে গ্রেফতারের অভিযানে নামে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।