রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আজ মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি, মুখোমুখি হচ্ছে রাজশাহী ও ঢাকা মেট্রো

WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০ পূর্বাহ্ন
WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০ পূর্বাহ্ন
আজ মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি, মুখোমুখি হচ্ছে রাজশাহী ও ঢাকা মেট্রো
আজ মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি, মুখোমুখি হচ্ছে রাজশাহী ও ঢাকা মেট্রো

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির পর্দা উঠছে আজ রোববার। রাত পোহালেই মাঠে গড়াবে এই খেলা। বৈচিত্র্যপূর্ণ নানা আয়োজনের কারণে মাঠে গড়ানোর আগেই ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে এনসিএল টি-টোয়েন্টি। গড়পড়তা আয়োজন নয়, জমজমাট ক্রিকেটের প্রতিশ্রুতি দিচ্ছে এবারের আসর।
দেশের আটটি টিম নিয়ে এবারের আসর শুরু হচ্ছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই খেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। রাজশাহী বাদেও এই খেলা বগুড়াতেও অনুষ্ঠিত হয়। দুই রাউন্ড খেলা শেষের পর সিলেটে এই খেলা অনুষ্ঠিত হবে। সেখানে দিবারাত্রি এই খেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনে উন্মোচিত হলো এবারের আসরের ঝকঝকে ট্রফি। তবে এখানে চারটি দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। বাকি চারটি দলের অধিনায়করা রাজশাহীতে থাকার কারণে সেখানে উপস্থিত হতে পারেননি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার বিভাগীয় অধিনায়ক-সিলেটের জাকির হাসান, ঢাকার মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান ইসলাম ইমন এবং রংপুরের আকবর আলি।
উদ্বোধনী দিনেই থাকছে ডাবল হেডার। রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও ঢাকা মেট্রো। অপরদিকে দুপুর দেড়টায় বগুড়ার শহীদ চন্দু স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও সিলেট।

২০১৪ সালে প্রথমবার মাঠে গড়ায় এনসিএল টি-টোয়েন্টি। এরপর দীর্ঘ ১০ বছর পর গত বছর দ্বিতীয়বারের মতো ফের মাঠে গড়ায় এই লিগ। যা হয়েছিল সিলেটে একটি মাত্র মাঠে। তবে এবার আয়োজন আরও বড় আকারে, একসাথে তিন ভেন্যুতে। যদিও লিগ পর্বের সব খেলা অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়, আর শেষ পর্বের ম্যাচগুলো গড়াবে সিলেটে।

১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী ও বগুড়ায় প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। এরপর ২১ সেপ্টেম্বর থেকে আসর সরে যাবে সিলেটে, যেখানে আন্তর্জাতিক স্টেডিয়াম ও লাগোয়া আউটার স্টেডিয়ামে হবে সেমিফাইনাল ও ফাইনালসহ শেষ ধাপের লড়াই। এবার সেমিফাইনাল ও ফাইনাল হবে দিবা–রাত্রির ম্যাচ। ফাইনালের নির্ধারিত তারিখ ৪ অক্টোবর।

গত বছর এনসিলের সবগুলো ম্যাচই হয়েছিল দিনের আলোতে। এবার কিছুটা ভিন্নতা এনেছে বোর্ড। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে দিবা-রাত্রি ম্যাচ। খেলা হবে ফ্লাইড লাইটের আলোতে। বগুড়া ও রাজশাহীতে দিবা-রাত্রি ম্যাচ আয়োজনের সুযোগ না থাকায় এই ম্যাচগুলো হবে সিলেটে।

এবারের আসরেও ৭ বিভাগীয় দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশালের সাথে ঢাকা মেট্রোও অংশ নিবে। তবে পরের বছর থেকে আর থাকবে না ঢাকা মেট্রো। তার বদলে খেলবে ময়মনসিংহ বিভাগ।
এদিকটায় এনসিএল টি-টোয়েন্টির গত আসরে খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। এবার সেখানেও লাগছে উন্নতির ছোঁয়া। প্রতি ম্যাচের জন্য ৪০ হাজার টাকা করে পাবেন ক্রিকেটাররা।

এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ১৫ ক্রিকেটার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুতে খেলতে পারবেন না। তবে দল সেরা চারে উঠতে ব্যর্থ হলে শেষ দিকে পাওয়া যেতে পারে লিটন-ইমনদের। জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও তারকা আলোর অভাব থাকছে না এনসিএলে। টুর্নামেন্টের প্রাণ ফেরাতে পারেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ইতোমধ্যেই দল পেয়েছেন তারা।
জাতীয় দলের তারাকারা না থাকায় অনেক তরুণ ক্রিকেটার টুর্নামেন্টে সুযোগ পাবেন এনসিএলে। এই সুযোগ কাজে লাগাতে পারলে লাভ হবে যেমন ক্রিকেটারদের, তেমনি দেশের ক্রিকেটেরও।
রাজশাহী স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা

ঢাকা স্কোয়াড: মোহাম্মদ নাইম শেখ (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন, আইচ মোল্লাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, গাজী তাহজিবুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, মাহমুদুল হাসান, আবু হায়দার রনি, মারুফ মৃধা ও শহিদুল ইসলাম।