রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের মতবিনিময় সভা

WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের মতবিনিময় সভা
রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনের সাথে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর অভিজাত গ্র্যান্ড রিভারভিউ হোটেলের কনফারেন্স হলে মতবিনিময় সভায় ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক কর্মকা-ে যুক্ত আছেন। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যেই তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় শক্তি। আমি চাই রাজনীতি হবে সেবার মাধ্যম, ক্ষমতার নয়। তানোর-গোদাগাড়ী এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার।’

তিনি আরও যোগ করেন, আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি সবসময় কাজ করে যাবেন। এজন্য সাংবাদিক সমাজকেউও পাশে থাকার আহ্বান জানান ব্যারিস্টার মিলন।
মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ব্যারিস্টার মিলনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নসহ বিভিন্ন দিকনির্দেশনা তার কাছে তুলে ধরেন। সভায় গণমাধ্যমকর্মীরা বলেন, রাজনীতির মূলধারা যেন স্বচ্ছ থাকে, এবং সৎ ও শিক্ষিত মানুষ রাজনীতিতে আসলে গণতন্ত্র শক্তিশালী হয়। এ ধরনের উদ্যোগ জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। মতবিনিময় সভা শেষে ব্যারিস্টার মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্থানীয় উন্নয়ন ইস্যুতে তার পরিকল্পনা তুলে ধরেন।