নগরীতে শরৎ সন্ধ্যায় আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
‘মোরা ভাদ্রো, মোরা আশি^ন, জাগ্রত তারুণ্যে বদলাবে দিন’ এই স্লোগানে শৈল্পিক ক্রিয়েটিভ মার্ক এবং নৃত্যকলা অ্যাকাডেমির যৌথ পরিবেশনায় সাংস্কৃতিক শরৎ সন্ধ্যায় আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে।
কনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদের, শৈল্পিক ক্রিয়েটিভ মার্কের পরিচালক আরিফউজ জামান নবাব ও নৃত্যকলা অ্যাকাডেমির পরিচালক তাহামিদুর রহমান আসিফ।
এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্য ও কবিতা আবৃত্তি করা হয়। লালনমঞ্চে শতশত দর্শনার্থী উপস্থিত থেকে এই অনুষ্ঠান উপভোগ করেন।#