রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মোহনপুরে পূজা উদযাপন বিষয়ক মতবিনিময়

WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন
মোহনপুরে পূজা উদযাপন বিষয়ক মতবিনিময়
মোহনপুরে পূজা উদযাপন বিষয়ক মতবিনিময়

মোহনপুর প্রতিনিধি:


মোহনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনপুর থানা পুলিশের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনোজিত কুমার রতন।
সভায় ২৩টি পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।