রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ভিপি পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন রাবি ছাত্রদল নেতা

WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
ভিপি পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন রাবি ছাত্রদল নেতা
ভিপি পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন রাবি ছাত্রদল নেতা

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মিঠু

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

মিঠু বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত প্যানেলকে পূর্ণ সমর্থন জানিয়ে স্বতন্ত্র ভিপি পদ প্রত্যাহার করে নিচ্ছি। তবে, আমার সিনেটে (স্বতন্ত্র) ছাত্র প্রতিনিধি হিসাবে প্রার্থীতা থাকবে।
কেন তাকে ছাত্রদলের প্যানেলে রাখা হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমি ছাত্রদলের একটি সাংগঠনিক দায়িত্বে রয়েছি। ছাত্রদল মনে করেছে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করবাে, তাই আমাকে প্যানেলে রাখেনি। তবে, কোনো চাপের কারণে আমি মনােনয়ন প্রত্যাহার করিনি।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।