রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মহিলা দল সভাপতি পপির মাগফিরাত কামনায় দোয়া

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন
মহিলা দল সভাপতি পপির মাগফিরাত কামনায় দোয়া
মহিলা দল সভাপতি পপির মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক:


জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী কোর্টের আইনজীবী রওশন আরা পপির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর ঘোড়ামারাস্থ মরহুমার নিজ বাসভবনে পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, রাজশাহী বার অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমসেদ আলী, রাজশাহী মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, জরিনা খাতুন ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ।
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) অ্যাড. রওশন আরা পপি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।