রবিবার, আগস্ট ২৩, ২০২৬

শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন
শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ
শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:


কানাডা প্রবাসী বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত অনন্যা নুসরাত ইসলামের সৌজন্যে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শ্রবণ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলের ছাত্র – ছাত্রীদের মাঝে বিনামূল্যে ৩৫টি ট্যাব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের হাতে এই ট্যাব তুলে দেওয়া হয়।

ট্যাবগুলোতে শিশুদের শিক্ষা সহায়ক এবং বিনোদনমূলক সফটওয়্যার সমৃদ্ধ। অনন্যা ইসলাম হাইকেয়ারের প্রাক্তন যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম নান্নুর একমাত্র কন্যা এবং তিনি বর্তমানে কানাডায় বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন।

ট্যাব প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ রওশন আরা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, হাইকেয়ার সোসাইটির মহাসচিব তারিকুল ইসলাম খান, যুগ্ম মহসচিব ইয়াসফিন আলামিন ও নির্বাহী সচিব সায়েম আহমেদ ।