রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মাদক, চুরি সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন
মাদক, চুরি সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ
মাদক, চুরি সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:


সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শালবাগান এলাকার পাওয়ার হাউস মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ। শালবাগান পাওয়ারহাউজ মোড় দোকান মালিক ও বণিক সমিতি এ সমাবেশের আয়োজন করে।
শালবাগান পাওয়ারহাউজ মোড় দোকান মালিক ও বণিক সমিতির সভাপতি খাজা তারেক সিজারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ।
বক্তারা বলেন, বর্তমান সমাজে যে ক’টি ব্যাধি আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে, তার মধ্যে অন্যতম হলো মাদক, চুরি এবং সন্ত্রাস। এই তিনটি সমস্যার কারণে পরিবার, সমাজ ও জাতি আজ মারাত্মক হুমকির মুখে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপিয়ে দিলে হবে নাÑএই ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকল সচেতন নাগরিককে একত্রিত হয়ে।