নগরীতে বিস্ফোরক মামলার দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে গত ৫ আগস্ট ২০২৪ নগরীর থানার দড়িখরবোনা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার দুই আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা এসকেএন আরকান উদ্দিন বাপ্পি (৪৯) ও মো. আরিফ রায়হান হৃদয় (৩০)। আরকান উদ্দিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে ও আরিফ রায়হান হৃদয় একই থানার ঘোষপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকা হতে আসামি আরকান উদ্দিন ও আরিফ রায়হান হৃদয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।