রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ৩য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫ অপরাহ্ন
রাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ৩য় আন্তর্জাতিক সম্মেলন শুরু
রাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ৩য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

সম্মেলনে বক্তব্য প্রদান করেন উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত ৩য় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিনেট ভবনে ‘বিল্ডিং ইনক্লুসিভ ফিউচারস: সোসাইটি, ডেভেলপমেন্ট এন্ড গভর্নেন্স ইন দি টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর ড. এস এম এক্রাম উল্যাহর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর কর্মকর্তা মার্টিনা লিয়েবারম্যান।

এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী উপ-উপাচার্য (গবেষণা) প্রফেসর জোসেফ ডিভাইন কী-নোট বক্তৃতা প্রদান করেন এবং সম্মেলনের সেক্রেটারি প্রফেসর মো. রবিউল ইসলাম (সমাজকর্ম বিভাগ) স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাবি উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশ রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গঠন বিষয়ে এই সস্মেলন বিশেষ তাৎপর্য বহন করে। সামাজিক বিভিন্ন বিষয়ে যেমন দারিদ্র, দুর্নীতি, সুশাসন, টেকসই উন্নয়ন ইত্যাদি বিষয়ের ধারণা পাশ্চাত্যের হবহু অনুকরণে ব্যাখ্যা করলে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। সেজন্য স্থানীয় বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এসব বিষয় বুঝতে হবে এবং প্রাসঙ্গিক নীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এই বিষয়টি আমাদের গবেষকেরা গুরুত্ব দিয়ে দেখবেন বলে আমি আশা করি।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ সাত দেশের প্রায় পাঁচ শতাধিক গবেষক, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনে ৫০টি একাডেমিক সেশনে প্রায় ৩০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে।