শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভোট গণনার মধ্যে গভীর রাতে জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন জাতীয়
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন
ভোট গণনার মধ্যে গভীর রাতে জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান
ভোট গণনার মধ্যে গভীর রাতে জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান

বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে অবস্থান নিয়েছেন তারা

সোনার দেশ ডেস্ক :


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল জানানো হবে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর)।

তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ডেইরি গেট, প্রান্তিক গেট এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের প্রায় পাঁচ শতাধিক সমর্থক অপেক্ষা করছেন।

অবস্থানের কারণ জানতে চাইলে শিবির সমর্থকরা জানান , ‘ডাকসুর পর জাকসুতেও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই এর প্রভাব পড়বে, একরকম আলোড়ন তৈরি হবে। মূলত উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনেই তারপর চলে যাবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিষয়টি আমি অবগত না। আমি নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছি। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন