শনিবার, আগস্ট ২২, ২০২৬

২-৩ দিন সারাদেশে লোডশেডিং হতে পারে

WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন জাতীয়
WP Import ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
২-৩ দিন সারাদেশে লোডশেডিং হতে পারে
২-৩ দিন সারাদেশে লোডশেডিং হতে পারে


সোনার দেশ ডেস্ক :


বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে সারাদেশে আগামী দুই থেকে তিনদিন লোডশেডিং হতে পারে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লোডশেডিংয়ের এই পরিস্থিতি আগামী দুই-তিনদিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর কাছে সহযোগিতাও কামনা করছে বিপিডিবি।
তথ্যসূত্র: বাংলানিউজ