শনিবার, আগস্ট ২২, ২০২৬

কুকুরকে মোটরসাইকেলের ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত

WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন জাতীয়
WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন
কুকুরকে মোটরসাইকেলের ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত
কুকুরকে মোটরসাইকেলের ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত


সোনার দেশ ডেস্ক :


মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো. সায়েম উদ্দিন (৫৬) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সায়েম উদ্দিন মাগুরা সদর উপজেলার ১১ নম্বর গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং ওই ইউনিয়নের সাবেক সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েম উদ্দিন মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর এলাকায় তিনি মারা যান।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ