রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৯ অপরাহ্ন
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৯ অপরাহ্ন

রাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির (বা থেকে), জিএস নাফিউল জীবন, এজিএস জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে রাবি শাখার সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাবি শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে রাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দিতা করবেন।

এছাড়া, অন্যান্য পদে পদপ্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহকারী ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম রিদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুর নবী।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন নাইমুল ইসলাম নাইম, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), কার্যনির্বাহী সদস্য-১ মিনারুল ইসলাম মেঘ, কার্যনির্বাহী সদস্য-২ সাঈদ হাসান ইবনে রুহুল, কার্যনির্বাহী সদস্য-৩ মাহবুব মোর্শেদ ইল্লিন ও কার্যনির্বাহী সদস্য-৪ মো. আশরাফুল ইসলাম।