শনিবার, আগস্ট ২২, ২০২৬

নুরের শর্ট-টাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খাঁন

WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৫ অপরাহ্ন জাতীয়
WP Import ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৫ অপরাহ্ন

রাশেদ খাঁন (ছবি: সংগীত)

সোনার দেশ ডেস্ক:


‘আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট-টাইম মেমোরি লস হচ্ছে। অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন খেয়েছেন কিনা।’
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁঁন।

তিনি বলেন, ‘নুর যখন কথা বলতে যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন