শনিবার, আগস্ট ২২, ২০২৬

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার আহ্বান

WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৯:২০ অপরাহ্ন জাতীয়
WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৯:২০ অপরাহ্ন
জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার আহ্বান
জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার আহ্বান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপি

সোনার দেশ ডেস্ক:


বিগত তিনটি নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতে পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে এনসিপি।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, অভ্যুত্থানের এক বছর পরও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি। বৈঠকে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবি জানিছে এনসিপি। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা নির্বাচনে প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে জানিয়ে আদীব বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।

১০০ আসনে যাতে সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন