শনিবার, আগস্ট ২২, ২০২৬

নতুন ধরনের চুম্বকের আবিষ্কার, বৈশিষ্ট্যে শুনলে চমকে যাবেন

WP Import ৩০ আগস্ট ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
WP Import ৩০ আগস্ট ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
নতুন ধরনের চুম্বকের আবিষ্কার, বৈশিষ্ট্যে শুনলে চমকে যাবেন
নতুন ধরনের চুম্বকের আবিষ্কার, বৈশিষ্ট্যে শুনলে চমকে যাবেন


সোনার দেশ ডেস্ক :


বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন এক নতুন ধরনের চুম্বক, যা প্রচলিত চুম্বকের মতো আচরণ করে না এবং আলোর পথও বাঁকাতে সক্ষম। এই চুম্বককে তারা নাম দিয়েছেন ‘অল্টারম্যাগনেট’। গবেষকরা বলছেন, এটি ভবিষ্যতে হালকা ও নমনীয় চুম্বকীয় যন্ত্র তৈরি করার নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

আমরা সাধারণত চুম্বককে ফেরোম্যাগনেট বা অ্যান্টিফেরোম্যাগনেট হিসেবে জানি। ফেরোম্যাগনেট লোহাকে আকর্ষণ করে, আর অ্যান্টিফেরোম্যাগনেটের কোনো চুম্বকীয় বৈশিষ্ট্য নেই। কিন্তু জাপানের তোহোকু ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন তৃতীয় প্রকারের চুম্বক নিয়ে গবেষণা করছেন, যা প্রচলিত চুম্বকীয় ধারা থেকে সম্পূর্ণ আলাদা।

গবেষকরা নতুন এই চুম্বককে বিশেষ জৈব স্ফটিকের সঙ্গে যুক্ত করে পরীক্ষা করছেন। স্ফটিকটির কোনো চুম্বকত্ব নেই, কিন্তু এটি প্রতিফলিত আলোর মেরুকরণ প্রভাবিত করতে পারে। এর কারণে প্রচলিত অপটিক্যাল কৌশল দিয়ে বৈশিষ্ট্য বোঝা কঠিন। গবেষণা দলের প্রধান সাতোশি ইগুচি বলেন, অল্টারম্যাগনেটের কোনো আকর্ষণ নেই, তবু এটি আলোর সঙ্গে অভিনবভাবে আচরণ করে। এটি জৈব ও অন্যান্য পদার্থের চুম্বকীয় বৈশিষ্ট্য অনুসন্ধানের নতুন পথ খুলে দিয়েছে।

বিজ্ঞানীরা নতুন তাত্ত্বিক কাঠামো ও গাণিতিক সূত্র ব্যবহার করে স্ফটিকটির চুম্বকীয় ও ইলেকট্রনিক বৈশিষ্ট্য নির্ধারণে সক্ষম হয়েছেন। তারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, এই পদার্থের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা ভবিষ্যতে উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন চুম্বকীয় যন্ত্র তৈরি করতে সাহায্য করবে।

এই আবিষ্কার প্রযুক্তি ও অপটিক্সের জগতে নতুন দিগন্ত খুলে দিতে পারে এবং ভবিষ্যতে হালকা, নমনীয় চুম্বকীয় উপকরণ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: সাইন্স ডেইলি, চ্যানেল ২৪