দুর্গাপুরে নিম্নমানের চাল বিতরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন, সরিয়ে ফেলা হল ১৪০ বস্তা নিম্নমানের চাল

ফাইল ছবি
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর উপজেলায় ভিজিডি প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে নিম্নমানের লাল চাল বিতরণের অভিযোগ উঠেছে। অভিযোগে ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে পরিদর্শন করলে এর সত্যতা পাওয়া যায়। পরে তাৎক্ষণিক ভাবে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে তদন্ত কমিটির গঠনের খবর পেয়ে গুদাম থেকে নিম্নমানের ১৪০ বস্তা চাল সরিয়ে ফেলা হয়।
জানা গেছে , উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নে গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় স্থানীয় জনতা চালের মান নিয়ে প্রশ্ন তোলেন, চালের রং, গন্ধ ও গুণগত মান নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিলে উপস্থিত জনগণ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। তথ্য পেয়ে ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং স্বচক্ষে চাল পরীক্ষা করে ভেজালের নিম্নমানের প্রমাণ মিলে, এরপর তিনি তাৎক্ষণিকভাবে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন, তিনি স্পষ্টভাবে জানান, ভালো মানের চাল না আসা পর্যন্ত চাল বিতরণ বন্ধ থাকবে।
এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে, উপজেলা খাদ্য গুদাম নিজ দায়িত থেকে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, এ সময় সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউডিএফ এমএ মতিন, পরিদর্শন সময় এফএস-০১ নম্বর গুদামে খাওয়ার সর্বোচ্চ নিম্নমানের লাল চাল মজুদ পাওয়া যায়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় খাদ্যগুদামে বেশ কিছু বস্তা নিম্নমানের চাল মজুদ রয়েছে, এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গাপুর (এলএসডি) কে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন, তিনি মৌখিকভাবে দাবি করেন, এ বিষয়ে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম নিম্নমানের চাল সরিয়ে ফেলার কথা অস্বিকার করেন তবে তিনি নিম্নমানের চাল বিতরণের কথা শিকার কররে বলেন, বিষয়টি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। এছাড়াও তিনি আরও বলেন পুরা রাজশাহী জেলার খাদ্যগুদাম গুলোতে চালের একই অবস্থা।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, সরকারের এই প্রকল্প সাধারণ মানুষের জন্য। এখানে কোন ধরনের অনিয়ম বা নিম্নমানের চাল বিতরণ বরদাস্ত করা হবে না। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।