শনিবার, আগস্ট ২২, ২০২৬

বেনাপোলে বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা

WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন জাতীয়
WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
বেনাপোলে বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা
বেনাপোলে বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা


সোনার দেশ ডেস্ক :


যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে; যিনি বিএনপি কর্মী ছিলেন বলে তার ভাই জানিয়েছেন।
শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
নিহত ৩৪ বছর বয়সী মিজানুর রহমান সর্দার ওই গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ভাই খায়রুল সরদার বলেন, “আমার ভাই ভাই বেনাপোল চেকপোস্টে একটা মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো। প্রতিদিনের মতো ভোরে আমার ভাইয়ের কাজে যাওয়ার কথা ছিল।

“ভোর পৌনে ৩টার দিকে কে বা কারা তাকে মোবাইলে কল দিয়ে ডাকলে সে তার কাজের জন্য ব্যবহৃত ছুরি নিয়ে বাইরে বের হয়। পরে দেখি কে বা কারা গেটের সামনে তাকে গলা কেটে হত্যা করে চলে গেছে।”

তিনি বলেন, “আমার ভাই বিএনপির কর্মী। কারো সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না।”
ওসি রাসেল মিয়া বলেন, “তাকে কেন গলা কেটে হত্যা করা হয়েছে তদন্ত না করে বলা সম্ভব না। আসামিদের আটক করতে অভিযান চলছে।”
তথ্যসূত্র: বিডিনিউজ