রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সরকারি স্কুলের বেসরকারি কর্মচারি, বেতন বৈষম্য দূর করা হোক

WP Import ২৯ আগস্ট ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ন সম্পাদকীয়
WP Import ২৯ আগস্ট ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ন

মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা বেতন ভাতাÑকর্মচারিরা এমনটিই দাবি করছেন। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন মূল্যস্ফিতির এই সময়ে এমন বেতন ভাবা যায়? অমন বেতনেই নাকি চাকরি শেষ করেছেন অনেকে। বেতনের যৌক্তিক সুরাহা হবে, কর্মচারিদেও সুদিন ফিরবে- সেই আশায় তারা অপেক্ষা করছেন। কিন্তু অপেক্ষা- অপেক্ষাই, এর যেন শেষ নেই। উপায়ন্তর না পেয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছে তারা।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি কর্মচারী সমিতি বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে তারা রাজশাহী কোর্ট শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে তা শেষ করেন। পরে তারা এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি সকল কর্মচারিদের চাকরি জাতীয়করণ করা। অর্থ বিভাগ কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের বিধি মোতাবেক সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি কর্মচারীদের আউটসোর্সিংয়ের আওতায় নিয়োগ প্রদান করা, চাকরি স্থায়ীকরণ/আউটসোর্সিং না হওয়া পর্যন্ত মাসে ডে লেবারের মজুরি হিসেবে ১৫ থেকে ১৮ হাজার টাকা দেয়া। যতদিন চাকরি জাতীয়করণ না হয় ততদিন যৌক্তিক হারে বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। চাকরি জাতীয়করণ না হলে পেনশন ও এককালীন অনুদানের ব্যবস্থা গ্রহণ করা, সরকারিবিধি অনুযায়ী বেসরকারি কর্মচারিদের চাকরি স্থায়ীকরণ না করে, ‘মাধ্যমিক অধিদপ্তরে’কোন শূন্যপদে নিয়োগ না দেওয়া ও ব্রিটিশ আইন বাতিল করে (বাসমাবিবেসকস) এর কর্মচারীদের চাকরি জাতীয়করণের দেশীয় আইন বাস্তবায়ন করার দাবি জানান।

এসব দাবির কোনটা অযৌক্তিক? সবই তো জীবনের অংশ, জীবনের জন্য প্রয়োজন, মর্যাদার জন্য প্রয়োজন, অধিকার সুরক্ষার জন্য প্রয়োজন। এটা বলার অপেক্ষা রাখে না যে, সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই বেতনভুক্ত কর্মচারীদের অবস্থা বৈষম্যমূলক, যেখানে সরকারি প্রতিষ্ঠানের বেসরকারি কর্মচারীদের বেতনকে বেতন বলাটাই অযৌক্তিক। অনেকটা উপহাসের মত শোনায়। সরকার সমস্যার প্রতি সবিশেষ বিবেচনা করবে এবং ওই মর্কচারিদের মর্যাদাকর বেতন বা মজুরি কাঠামোর মধ্যে নিয়ে আনবে এটাই প্রত্যাশিত।