শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচনের তারিখ পিছানোয় শিক্ষার্থীদের ক্ষোভ

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪৫ অপরাহ্ন
রাকসু নির্বাচনের তারিখ পিছানোয় শিক্ষার্থীদের ক্ষোভ
রাকসু নির্বাচনের তারিখ পিছানোয় শিক্ষার্থীদের ক্ষোভ

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ বহালের দাবি এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের দিন নির্বাচনী তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা। বিকেল ৫ টার মধ্যে তাদের দাবি মানা না হলে উপাচার্যের ভবনের সামনে অবস্থান কর্মসূচির হুশিয়ারিও দেন তাঁরা।

নির্বাচনে উপস্থিতির আশঙ্কা জানিয়ে সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত রাকসু বানচালের একটা পায়তারা মনে হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী ভোট প্রদান থেকে বিরত থাকতে পারে।

সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট গুষ্ঠির মন রক্ষার্থে তারিখ পিছিয়েছে। আর এটা এমন দিন করা হয়েছে যখন সনাতন ধর্মাবলম্বীদের মহাৎসব শুরু হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।
উল্লেখ্য, বুধবার দুপুরে নির্বাচনের তারিখ পিছিয়ে ২৮ সেপ্টেম্বর করা হয়েছে। এরপরই বিভিন্ন মহল থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।