জামিন হয়নি, কারাগারে ডাকসুর ভিপি প্রার্থী জালাল

সোনার দেশ ডেস্ক:
রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।
কারগারে আটক রাখার আবেদনের বিপরীতে জালালের জামিন আবেদন করেন তার আইনজীবী জায়েদুর রহমান। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন বলে শাহবাগ থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানিয়েছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ