শনিবার, আগস্ট ২২, ২০২৬

সপ্তাহে অন্তত একদিন বিছানায় শুয়ে এই ‘নিষিদ্ধ’ কাজ করুন, হৃদরোগের ঝুঁকি কমবে ২০%!

WP Import ২৭ আগস্ট ২০২৫ ০১:৫২ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
WP Import ২৭ আগস্ট ২০২৫ ০১:৫২ অপরাহ্ন
সপ্তাহে অন্তত একদিন বিছানায় শুয়ে এই ‘নিষিদ্ধ’ কাজ করুন, হৃদরোগের ঝুঁকি কমবে ২০%!
সপ্তাহে অন্তত একদিন বিছানায় শুয়ে এই ‘নিষিদ্ধ’ কাজ করুন, হৃদরোগের ঝুঁকি কমবে ২০%!


সোনার দেশ ডেস্ক :


সারা সপ্তাহ অফিসের চাপ সামলে দিনে একটু বেশি বিশ্রাম নেন অনেকেই। ভোর বেলার বদলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু আলসেমি, সারা সপ্তাহের পরিশ্রমের শেষে এটুকুই যেন হয়ে ওঠে ক্লান্তি কাটানোর শ্রেষ্ঠ উপায়।

অথচ অনেকেই এই আলসেমি নিয়ে কটাক্ষ করেন, যেন কোনও নিষিদ্ধ কাজ। কিন্তু জানেন কি আলসেমি বলে যে অভ্যাসকে হেলাফেলা করেন অনেকেই সেই অতিরিক্ত ঘুমই বাঁচাতে পারে হৃদরোগের মতো মরণ রোগ থেকে? অবিশ্বাস শোনালেও সত্যি। দীর্ঘ ১৪ বছর ধরে চলা একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেস-এ প্রকাশিত এই গবেষণা জানাচ্ছে, ছুটির দিনের অতিরিক ঘুম হৃদরোগের আশঙ্কা কমাতে পারে প্রায় ২০ শতাংশ।

চীনের হুয়াই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের করা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৯০ হাজার মানুষ। তাঁদের সঙ্গে ব্রিটেনের বায়োব্যাংকে সংরক্ষিত রোগীদের তথ্য তুলনা করে দেখা গিয়েছে যাঁদের ঘুম অনিয়মিত এবং অপর্যাপ্ত, তাঁদের তুলনায় সপ্তাহান্তে দেরি করে ওঠা ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ২০ শতাংশ কম।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
ছুটির দিনে এই অতিরিক্ত ঘুমানোকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘ক্যাচ আপ স্লিপ’। এই গবেষণার অন্যতম মূল লেখক ইয়াঞ্জন সং জানিয়েছেন, যে ব্যক্তিরা দৈনিক সাত ঘন্টা বা তারও কম সময় ঘুমানোর সুযোগ পান তাদের ক্ষেত্রে এই পার্থক্য সবচেয়ে ভালভাবে বোঝা যায়।

প্রসঙ্গত কিছুদিন আগেই আমেরিকায় অন্য একটি গবেষণায় প্রায় একই ধরনের তথ্য পাওয়া গিয়েছিল। ৩৪০০ জনের উপর করা সেই সমীক্ষায় দেখা গিয়েছিল যাঁরা ছুটির দিনে অন্তত দুই ঘন্টা বেশি ঘুমান তাঁদের সংবহনতন্ত্র সংক্রান্ত রোগের আশঙ্কা অনেকটাই কমে যায়।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কিন্তু অনিদ্রা যে নানা ধরনের শারীরিক সমস্যা ডেকে আনতে পারে একথা তো অনেকেই জানেন তাহলে এই গবেষণাটিকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? গুরুত্ব দেওয়া হচ্ছে তার কারণ এতদিন মনে করা হত শরীর ঠিক রাখতে হলে রোজ একই নিয়মে ঘুমাতে যাওয়া খুবই দরকার।

বিজ্ঞানীরা এতদিন মনে করতেন রোজ একই সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার ফলে সারকাডিয়ান ছন্দ বজায় থাকে যা শরীরের পক্ষে ভাল। কিন্তু এই গবেষণা সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করছে। এই গবেষণায় পরিষ্কার দেখা যাচ্ছে যাঁরা সারা সপ্তাহে বিভিন্ন সময় ঘুমাতে যান অর্থাৎ যাঁদের ঘুম অনিয়মিত তাঁরাও ছুটির দিনে বেশি ঘুমালে হৃদরোগের আশঙ্কা কমাতে পারেন। বিশেষ করে অ্যানজাইনা, স্ট্রোক এবং করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে এই তত্ত্ব বেশি কার্যকর।

ওহায়ো স্টেট ইউনিভার্সিটির হৃদরোগ বিশেষজ্ঞ জানাচ্ছেন, অনিয়মিত ঘুম উচ্চ রক্তচাপ, স্থূলতা, অনিয়মিত হৃদস্পন্দন এবং সংবহনতন্ত্রের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও এখন ঘুমকে হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচনা করছে। অর্থাৎ স্বাস্থ্যকর খাবার নিয়মিত শরীর চর্চা এবং ধূমপান ত্যাগের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি।

সমীক্ষা বলছে এখন বিষয়ে প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি অপর্যাপ্ত ঘুমের শিকার। তাই এই গবেষণা অনুযায়ী যদি সপ্তাহে অন্তত একদিন একটু বেশি ঘুমিয়ে নেওয়া যায় তাহলে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারে, এমনই আশা গবেষকদের।
তথ্যসূত্র: আজকাল অনলাইন