রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আবারও পুনর্বিন্যস্ত হলো রাকসু নির্বাচনের তফসিল, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর

WP Import ২৭ আগস্ট ২০২৫ ০১:২৮ অপরাহ্ন
WP Import ২৭ আগস্ট ২০২৫ ০১:২৮ অপরাহ্ন
আবারও পুনর্বিন্যস্ত হলো রাকসু নির্বাচনের তফসিল, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর
আবারও পুনর্বিন্যস্ত হলো রাকসু নির্বাচনের তফসিল, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর


রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল তৃতীয় বারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

পুনির্বিন্যস্ত তফসিল অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোটগ্রহন ও ফলাফল প্রকাশ করা হবে।
এছাড়া মনোনয়ন পত্র বিতরণ ২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট, মনোনয়ন পত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহন ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোটগ্রহন ও ফলাফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনেই ভোটগ্রহণের সময় পেছানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগের তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।