শনিবার, আগস্ট ২২, ২০২৬

দুর্গাপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২৭ অপরাহ্ন
দুর্গাপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
দুর্গাপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

দুর্গাপুর প্রতিনিধি:


রাজশাহী দুর্গাপুরে গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। ওই মাদক কারবারির নাম মিউনুছ। তিনি মফির শাহর ছেলে। (২৪ আগস্ট) রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন এলাকার শ্যামপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার উপজেলার শ্যামপুর দক্ষিণপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান লেনদেন হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্বদেন এস আই রেজাউল করিম। এসময় ওই স্থানে মাদক কারবারি মিউনুস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারির সহযোগী দুর্গাপুর পৌর এলাকার দেবিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জাকির হোসেন পালিয়ে যায়। পরে আটক মিউনুসের তথ্যমতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। এতে আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ পঁচিশ হাজার টাকা। এঘটনায় দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত করা হয়। এসময় একজনকে গ্রেপ্তার করে আড়াই-কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।