শনিবার, আগস্ট ২২, ২০২৬

দুর্নীতিমুক্ত বাগমারা গড়ার অঙ্গীকার করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবা-ছেলে

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০৯:২৪ অপরাহ্ন
দুর্নীতিমুক্ত বাগমারা গড়ার অঙ্গীকার করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবা-ছেলে
দুর্নীতিমুক্ত বাগমারা গড়ার অঙ্গীকার করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবা-ছেলে

বাগমারা প্রতিনিধি:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এমএ গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী বাগমারা প্রেসক্লাবে বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৫আগষ্ট) দুপুরে প্রেসক্লাবে স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় তারা বলেন, আমরা কোন টাকা পয়সার লোভে এমপি নির্বাচন করছি না। দুনীর্তিমুক্ত বাগমারাকে গঠন করবো। আমাদের কোন চাওয়া-পাওয়া নেই। বাগমারাবাসীর সেবা করাই আমাদের মুল লক্ষ্য। ১৯৭৮ সাল থেকে পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সাবেক এমপি গফুর বলেন, আপনারা জানেন আমি বিএনপির মনোনয়নে দুইবার নির্বাচন করেছি। ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নন নিয়ে রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করে নির্বাচিত হয়েছিলাম। একবার নির্বাচিত হলেও পরের বার ২০০৮ সালে দলীয় আভ্যন্তরিন দলীয় কারণে সামান্য ভোটে পরাজিত হয়।

দীর্ঘ ৭ বছর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। সব সময় বাগমারাবাসীর পাশে আছি এবং আগামীতেও থাকবো। বক্তব্যে পিতা ও পুত্র দুই জনই মনোনয়ন চাইবেন বলে জানান।

সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন বলে মতা মত ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, কৃষক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন, ভবানীগঞ্জ পৌর নেতা তোফায়ে উদ্দিন ফরিদ, বিএনপি নেতা, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মাহবুবুর রহমান, মশিউর রহমান, শাহিন আলম, জামাল উদ্দিন, আকতারুজ্জামান রিপন হোসেনসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।