শনিবার, আগস্ট ২২, ২০২৬

সুদানের দারফুরে আধাসামরিক বাহিনীর হাতে ঝরল ১৩ প্রাণ

WP Import ২৫ আগস্ট ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ২৫ আগস্ট ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
সুদানের দারফুরে আধাসামরিক বাহিনীর হাতে ঝরল ১৩ প্রাণ
সুদানের দারফুরে আধাসামরিক বাহিনীর হাতে ঝরল ১৩ প্রাণ

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। ফাইল ছবি: রয়টার্স

সোনার দেশ ডেস্ক :


সুদানের দারফুর অঞ্চলে একদল ব্যক্তির ওপর হামলা চালিয়েছে কুখ্যাত আধাসামরিক বাহিনী, যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
একটি চিকিৎসক সংগঠন জানিয়েছে, রোববারের এ ঘটনায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হাতে এটিই সবশেষ হত্যাকাণ্ড। বাহিনীটি আগের দিন উত্তর দারফুরের অবরুদ্ধ শহর এল-ফাশেরের একটি হাসপাতালে গোলাবর্ষণ করেছিল। এল-ফাশের ও কাছাকাছি শহর টুয়েলা’র সংযোগ সড়কে হামলাটি হয়েছিল।

সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে দেশটির চিকিৎসা পেশাজীবীদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। তারা জানিয়েছে, রোববার যারা নিহত হয়েছে, তাদের মধ্যে পাঁচজন শিশু, চারজন নারী ও চারজন বয়স্ক মানুষ রয়েছে।

আরএসএফের এ হামলাকে ‘জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
“দারফুরে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে আরএসএফের জাতিগত নিধন ও গণহত্যার চলমান অভিযানের আরেকটি অধ্যায় এই হত্যাকাণ্ড।”

আরএসএফ শনিবার এল-ফাশেরের হাসপাতালে যে গোলাবর্ষণ করে, তাতে একজন স্বাস্থ্যকর্মী ও ছয়জন রোগী আহত হন। আহতদের মধ্যে একজন শিশু এবং এক গর্ভবতী নারীও আছেন।
পরপর দুই দিনের হামলার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: বিডিনিউজ