সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সারা দেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকে রাজশাহী জুড়ে লক্ষ্য করা গেছে নিস্তব্ধতা। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নগরীর মোড়ে গুলোতে মাইকে বেজে চলছে শোকের বার্তা। এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে।


রাজশাহী বিশ্ববিদ্যালয় : বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম।এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও  বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।


উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয়।


তানোর : তানোরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তানোর সদরের গোল্লাপাড়া বাজার মাঠ প্রাঙ্গণে বিএনপি’র দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে এক গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন গোল্লাপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ। এরআগে সকালে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার খবর মাইকিং করে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেয়ারম্যান আব্দুল হান্নান, জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারী আক্কাছ আলী, বিআরডিপির চেয়ারম্যান বিএনপি নেতা আরসেদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল, ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর মাস্টার, হাবিবুর রহমান ও সেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুর মোল্লা ছাড়াও জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক ছাড়াও বিভিন্ন স্তরের পেশাজীবি রাজনৈতিক নেতৃবৃন্দ।


বাঘা : বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় বাউসা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্ছ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা।


এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,  সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বাদসা, আনোয়ার হোসেন পলাশ, এনামুল হক, প্রভাষত নবাব আলী, শিমুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু প্রমুখ।


অপর দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা ৪০ মিনিটে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশসহ তিন শতাধিক মুসল্লি।


এছাড়া বাঘা পৌর বিএনপির আয়োজনে বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে বিকাল সাড়ে ৪ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতাকর্মীরা।


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।


উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, সদস্য আমানুল হক আমান প্রমুখ।