শনিবার, আগস্ট ২২, ২০২৬

জুনিয়র বৃত্তি: বুধবারের পরীক্ষা ৫ জানুয়ারি

অনলাইন ডেস্ক ০১ জানুয়ারি ২০২৬ ০১:৩৫ পূর্বাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ০১ জানুয়ারি ২০২৬ ০১:৩৫ পূর্বাহ্ন
জুনিয়র বৃত্তি: বুধবারের পরীক্ষা ৫ জানুয়ারি

জুনিয়র বৃত্তি পরীক্ষার বুধবারের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।


এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে।


এমতাবস্থায় চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো।


স্থগিতকৃত পরীক্ষা আগামী সোমবার (৫ জানুয়ারি) যথাসময়ে অনুষ্ঠিত হবে।

২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়ার কথা।