সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় খালেদা জিয়ার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২৬ ০১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২৬ ০১:৫২ অপরাহ্ন
বাঘায় খালেদা জিয়ার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। #