মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বাঘায় বই বিতরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন
বাঘায় বই বিতরণ

রাজশাহীর বাঘায় বই বিতরণ করা হয়েছে। বৃহস্পবিার (১ জানুয়ারি) উপজেলার নিজ নিজ প্রতিষ্টান এই বই বিতরণ করেন।

জানা গেছে, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ৮টি ব্র্যাক স্কুল, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ১৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। 

এ বিষয়ে আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খাতুন ও আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, কয়েকদিন আগে উপজেলা শিক্ষা অফিস থেকে বই সরবরাহ করা হয়েছে। সেই বইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাস্মী আক্তার জানান, চাহিদা সাপেক্ষে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।