শনিবার, আগস্ট ২২, ২০২৬

এখনও মানুষ । ‍ আব্দুল আলীম

সোনার দেশ ০২ জানুয়ারি ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন পাণ্ডুলিপি
সোনার দেশ ০২ জানুয়ারি ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন
এখনও মানুষ । ‍ আব্দুল আলীম


এখনও মানুষ পৃথিবীতে আছে

এখনও মানুষ নতুন করে বাঁচে

এখনও মানুষ সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালে ঘরে।

এখনও মানুষ নতুন কিছু শিখে

এখনও মানুষ নতুন কিছু লিখে

এখনও মানুষ প্রেম পেতেই হাহাকার করে।

এখনও মানুষ নতুন পথে হাঁটে

এখনও মানুষ দস্যুর পা চাটে

এখনও মানুষ সন্ধ্যা হলেই বাঘের ভয়ে ডরে।

এখনও মানুষ চিন্তায় ভালো ডাকে

এখনও মানুষ সত্যের ছবি আঁকে

এখনও মানুষ ভালোবাসা দিয়ে অন্য হৃদয় ভরে।