প্রেমতলিতে ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক ৬:১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানার ফরেস্ট বাগানের মধ্য থেকে পলি ব্যাগ হতে মালিকবিহীন ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করেছে । জব্দকৃত ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক গুদামে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।