সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহীর ৬টি আসনে ১৯ জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক ০৩ জানুয়ারি ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৩ জানুয়ারি ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন
রাজশাহীর ৬টি আসনে ১৯ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই-বাছাইয়ে রাজশাহীর ছয়টি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন ৩৮ জন। এদের মধ্যে ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া একজনের স্থগিত করা হয়েছে।


শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়। এই যাচাই-বাছাই চলে বিকেল তিনটা পর্যন্ত। জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার সভাপতিত্ব করেন। সভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।


রাজশাহী-১ আসন থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন- বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবুর রহমান ও আমার বাংলাদেশ পার্টি আব্দুর রহমান। বাতিল হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আল সাআদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক ও গণঅধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহানের।


রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থী ছিলেন নয়জন । এমধ্যে তিনজনে মনোনয়ন বাতিল হয়েছে। আর ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নে বৈধতা পেয়েছে- বিএনপি থেকে মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম ও নাগরিক ঐক্যের শামসুল আলম। বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, লেবার ডেমোক্রেটি পার্টির (এলডিপি) ওয়াহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিন।


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) মোট প্রার্থী ছিলেন সাতজন। এরমধ্যে তিজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। বাকী চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপি থেকে মনোনীত শফিকুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবজাল হোসেন। বাতিলকৃতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন ও হাবিবা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান, আমজনতা দল মনোনীত প্রার্থী সাঈদ পারভেজ।


রাজশাহী-৪ (বাগামারা) আসনে মোট প্রার্থী ছিলেন মোট চারজন। বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল বারী বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান।


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মোট আটজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। বৈধ প্রার্থী হলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মনজুর রহমান ও স্থগিত হয়েছে আলতাফ হোসেনের প্রার্থীতা। মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম, এ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী সমর্থক আইনজীবী রায়হান কাওসার, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জুলফার নাঈম মোস্তফা। ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা।


এছাড়াও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মোট ৪ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী নাজমুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম। বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের।


জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, কোন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপি বা বিল খেলাপির অভিযোগ থাকলে অথবা ফৌজদারী মামলা সংক্রান্ত অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। আর  যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা ৫ জানুয়ারী হতে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।