শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী-৬ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩ জনের বৈধ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৪ জানুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন রাজনীতি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৪ জানুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
রাজশাহী-৬ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩ জনের বৈধ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৩ জন এমপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাচাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ ও বাতিল ঘোষণা করা হয়।

বাঘা উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও  চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২৯ ডিসেম্বর দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের কার্যালয়ে দলীয় নেতাদের সাথে নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।  বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ। বাতিল প্রার্থী হলেন-জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন।

উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।