সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহন, আটক ১

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ০৬ জানুয়ারি ২০২৬ ১০:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ০৬ জানুয়ারি ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহন,  আটক ১

অভিনব কায়দায় মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহনের সময় নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে। 


পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, ৫ জানুয়ারি রাত ১০টায় পত্নীতলা উপজেলায় রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৪-আর হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁর পত্নীতলা উপজেলায় বটতলী হাড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১০৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোবাইল এবং ১টি মোটরসাইকেলসহ ১ জন চোরাকারবারীকে আটক করা হয়। 


আটককৃত ব্যক্তি হলেন, মোঃ মিজানুর রহমান (২৩), পিতা-মোঃ মোখলেছর রহমান, গ্রাম-মোল্লাপাড়া, পোস্ট-বিদিরপুর, থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁ। আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-১,২১,২০০ টাকা। 


পত্নীতলা বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সীমান্তে সকল প্রকার অপরাধী সনাক্ত করতে ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিজিবি তৎপর রয়েছে।’