সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দুর্গাপুরে বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

দুর্গাপুর প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন
দুর্গাপুরে বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজশাহী দুর্গাপুরে হাঁপানি (এজমা) আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্টে কাতর বিষন্নতায় নজরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউপির নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, আত্মঘাতী নজরুল ইসলাম প্রায়, পাঁচ বছর যাবৎ হাঁপানি রোগে আক্রান্ত হয়ে, তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। বিষন্নতায় তিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।


 ঘটনার দিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে  সকলের অগোচরে বাড়ির পাশের আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী মোমেনা বেগম পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে এলাকাবাসী মৃত অবস্থায় উদ্ধার করেন।


এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।