সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ১২:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জানুয়ারি ২০২৬ ১২:০৭ অপরাহ্ন
রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি

রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর একটি কনভেনশন সেন্টার মিলনায়তনে এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসানকে সভাপতি এবং আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এছাড়াও সহ-সভাপতি হিসেবে চ্যানেলআইয়ের স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, কোষাধ্যক্ষ পদে বাংলাভিশনের ক্যামেরাপারসন সজল মাহমুদ, দফতর সম্পাদক আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হন। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং একুশে টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন নির্বাচিত হয়েছে। 

পরে কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের সংখ্যা দিন দিন বাড়লেও তাদের জন্য কোনো স্বতন্ত্র ও কার্যকর সংগঠন ছিল না। নতুন এই সংগঠন টেলিভিশন সাংবাদিকদের পেশাগত সমস্যা, নিরাপত্তা, প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ জামাত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল  মাহবুবুল আহসান বুলবুল, এনসিপি রাজশাহী মহানগর সদস্য সচিব আতিকুর রহমান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহীর স্বার্থ  সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাড. এনামুল হক, সাধারণ সম্পাদক মাহফুজুল  হাসনাইন হিকোলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।#