সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পুঠিয়ায় অনুমোদনহীন কসমেটিকস কারখানাকে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০৮ জানুয়ারি ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০৮ জানুয়ারি ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
পুঠিয়ায় অনুমোদনহীন কসমেটিকস কারখানাকে জরিমানা


রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত একটি কসমেটিকস কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে রানা পারভেজ এর মালিকানাধীন ‘সাফা’  নামের কসমেটিকস কারখানাটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড আদেশ দেওয়া হয়েছে।


মোবাইল কোর্ট চলাকালে কারখানাটিতে অনুমোদন ছাড়াই ক্রিম ও লোশন উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ সময় উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ ও সরঞ্জাম জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও মানহীন কসমেটিকস ব্যবহারের ফলে ত্বকে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখের ক্ষতিসহ দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে। জনস্বাস্থ্যের জন্য এসব পণ্য মারাত্মক হুমকি।


এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানায়, উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।